আজ , ।   

লংগদুতে ডিবিবিবি’র ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

আরো খবর

এরশাদ আলী, লংগদু 
রাঙ্গামাটির লংগদু উপজেলা ডিজিটাল বাংলাদেশ ব্লাড ব্যাংকের আয়োজনে ও মাইনীমুখ ন্যাশনাল হসপিটালের সার্বিক সহযোগিতায় ১নং আটারকছড়া ইউনিয়নে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর (সোমবার)  সকাল ৯:০০ ঘটিকায় রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদে ডিজিটাল বাংলাদেশ ব্লাড ব্যাংকের আয়োজনে ও মাইনীমুখ ন্যাশনাল হসপিটালের সার্বিক সহযোগিতায় ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এর উদ্বোধন করেন ১নং আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু অজয় মিত্র চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটারকছড়া ইউনিয়নের মেম্বার মোঃ ইউসুফ। মাইনীমুখ ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে ক্যাম্পেইনটি বাস্তবায়ন করে ডিবিবিবি। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রাসেল নূর এবং সহকারী প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাহফুজুল আলম বেপারী এর নেতৃত্বে ক্যাম্পেইনটি পরিচালিত হয়। বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত দিনব্যাপী উক্ত ব্লাড গ্রুপিংয়ে করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের   পাহাড়ি বাঙ্গালী শিক্ষার্থী সহ এলাকায় শত শত নারী পুরুষ অংশ গ্রহণ করেন।  লংগদু উপজেলা ডিজিটাল বাংলাদেশ ব্লাড ব্যাংক পরিচালনা কমিটির সদস্য ও  মাইনীমুখ ন্যাশনাল হসপিটালের ডাক্তার রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় অদ্য তারিখে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেছে ডিজিটাল বাংলাদেশ ব্লাড ব্যাংক। প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল নূর বলেন, প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌছে দিতে আমরা নিরলসভাবে কাজ করছি। আমাদের মাধ্যমে সাধারণ জনগন যেমন বিভিন্ন সেবা পাচ্ছে তেমনি অনেকেই স্বেচ্ছায় রক্তদানে উদ্ভুত হচ্ছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -