আজ মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বাজার ফা‌ন্ডের ভূ‌মি‌তে ঋণ প্রদান ও জেলা ম‌ডেল মস‌জিদ নির্মা‌ণের জন‌্য সংবাদ সম্মেলন

আরো খবর

এম এইচ চৌধুরীঃ
বাজার ফা‌ন্ডের প্লটে তফ‌সি‌লি ঋণ প্রদান ও মাননীয় প্রধানমন্ত্রীর বি‌শেষ প্রকল্প বান্দরবান জেলা ম‌ডেল মস‌জিদ নির্মা‌ণের দাবী‌তে সংবাদ সম্মেলন ক‌রে‌ছে পার্বত‌্য চট্টগ্রাম নাগ‌রিক প‌রিষদ। ১অ‌ক্টোবর র‌বিবার সকা‌লে জাফরান হো‌টেল এন্ড রেস্টু‌রেন্টে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে পার্বত‌্য নাগ‌রিক প‌রিষ‌দের কেন্দ্রীয় ক‌মি‌টির চেয়ারম‌্যান কাজী ম‌জিবর রহমান এ সংবাদ স‌ম্মেলন ক‌রেন। তি‌নি ব‌লেন, বান্দরবা‌নের বাজার ফা‌ন্ডের জ‌মিগু‌লো‌তে ঋণ কার্যক্রম বন্ধ রাখার কার‌ণে বাজারের দোকান ব‌্যবসায়ী, বাসাবা‌ড়ির মা‌লিকরা ঋণ নি‌তে পার‌ছেনা। এরফ‌লে বাজার ও এর আশপা‌শের এলাকায় উন্নয়ণ কার্যক্রম বন্ধ র‌য়ে‌ছে। এমনভা‌বে চল‌তে থাক‌লে স্মার্ট বান্দরবান গড়া কখ‌নোই সম্ভব নয় ব‌লেও জানান তি‌নি। এদি‌কে ৫বছর পে‌রি‌য়ে যাবার পরও বান্দরবা‌নে জেলা ম‌ডেল মস‌জিদ নির্মাণ না হওয়ার বিষ‌য়ে তি‌নি ব‌লেন, জায়গা শনাক্ত হওয়ার পরও জেলা প্রশাসনের অব‌হেলা ও গা‌ফিল‌তির কার‌ণে এখ‌নো মস‌জিদ নির্মাণ হয়‌নি। ফ‌লে ডি‌সেম্ব‌রেই ফেরত যে‌তে পা‌রে প্রধানমন্ত্রী বি‌শেষ প্রক‌ল্পের মস‌জিদ নির্মা‌ণের ১৯‌কো‌টি টাকা। এসময় তি‌নি শীগ্রই বাজার ফা‌ন্ডের ঋণ কার্যক্রম চালু এবং ম‌ডেল মস‌জিদ নির্মা‌ণের জন‌্য অনু‌রোধ ক‌রেন। নতুবা ক‌ঠোর কর্মসূচীর ঘোষনা দেন তি‌নি। এসময় পার্বত‌্য চট্টগ্রাম নাগ‌রিক প‌রিষ‌দের  সি‌নিয়র সহসভাপ‌তি আবুল কালাম, সহ-সভাপতি আবদুস শুক্কুর, মো: আলম, সে‌ক্রেটারী না‌সির উদ্দিনসহ বান্দরবান ‌জেলা ক‌মি‌টির নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবা‌দিকরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন /০২অক্টোবর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -