আজ রবিবার, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

শাজাহানপুরে নিখোঁজের ১৩দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

আরো খবর

দুলাল হোসেন:

বগুড়ার শাজাহানপুরে সাগর(২৩) নামে এক যুবকের নিখোঁজের ১৩দিন পর লাশ উদ্ধার করেন বগুড়া জেলা ডিবি পুলিশ। প্রাথমিকভাবে জানাযায় তাকে শ্বাসরুদ্ধও আঘাত করে হত্যা করা হয়েছে। ২৯সেপ্টেম্বর দুপুর ১টায় জামাদারপুকুর খাদাশ গ্রামের একটি ডোবা থেকে সাগরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহত সাগর উপজেলার জামাদারপুকুর খাদাস এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। পিবিআই সূত্রে জানাযায়, অপহরণও মাদকের টাকা ভাগাভাগির জের ধরে এমন হত্যাকান্ড করা হতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে সরাসরি যুক্ত থাকা একই এলাকার আবু মূসা (৪৫)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মূসার তথ্যের ভিত্তিতে এ লাশ উদ্ধার করা হয় এবং পুতে রাখা স্থানটি সে সনাক্ত করে দেয়। জেলা পিবিআই কর্মকর্তা গাজী এহসানুল কবির বলেন,সাগর গত ১৬সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলো। তাকে খুঁজে না পাওয়া গেলে ২৩সেপ্টেম্বর নিহতের মা শাজাহানপুর থানায় সাধারণ ডাইরি করেন। এরই ধারাবাহিকতায় পিবিআই তদন্তে আসে, তথ্য প্রযুক্তির সহায়তায় একজনকে গ্রেফতার করে আসামি ঘটনা স্বীকার করে বলেন গত ১৬তারিখে গলাঁয় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করেও পরে আঘাত করে খুন নিশ্চিত করে। খুনের কারন জানতে চাইলে তিনি বলেন, আসামির স্বীকারোক্তি অনুসারে অপহরণের টাকা নিয়ে এমন ঘটনা ঘটেছে। আরো কোন কারন আছে কিনা, তা তদন্ত করে জানাতে চেয়েছেন। এদিকে এমন ঘটনায় এলাকা বাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানান, মাদকের কারনে এমন ঘটনা ঘটতে পারে।

আলোকিত প্রতিদিন /২৯ সেপ্টেম্বর ২৩/মওম

- Advertisement -
- Advertisement -