আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

তিনদিনের ছুটিতে রাজধানী ফাঁকা

আরো খবর

আলোকিত ডেস্ক:

পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং সাপ্তাহিক দুইদিনের ছুটি মিলিয়ে মোট তিনদিনের ছুটিতে যেন নগরের ব্যস্ততম জীবনে স্বস্তি নেমে এসেছে। টানা তিনদিনের ছুটি কাজে লাগিয়ে রাজধানী ছেড়েছেন অনেক মানুষ। কেউ গেছেন গ্রামের বাড়িতে আবার কেউবা পরিবার নিয়ে বেড়াতে গেছেন কোনো পর্যটন এলাকায়। ফলে রাজধানীর সড়কে কমেছে মানুষের চাপ। এতে করে সড়কে চিরচেনা যানজট এবং কোলাহলের চিত্রে কিছুটা ভিন্নতা দেখা গেছে। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, সড়কে নেই কোনো যানজট। গণপরিবহনে ওঠার জন্য নেই কোনো হুড়াহুড়ি-ঠেলাঠেলি।ফলে ছুটিতে ফাঁকা রাজধানীর রাজপথ। পল্টনসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সকাল থেকে ঢাকার রাজপথে যানবাহন এবং যাত্রীদের উপস্থিত খুবই কম। সাধারণত বৃহস্পতিবারে ঢাকার রাস্তাঘাটে যানবাহন ও যাত্রীদের প্রচুর চাপ থাকে। কিন্তু আজ সেই চিত্র নেই। যাত্রীরা বলছেন, টানা ছুটিতে রাস্তা প্রায় ঈদের ছুটির মতো ফাঁকা রয়েছে। এক ঘণ্টার রাস্তা এখন ১০-১৫ মিনিটেই ভ্রমণ করা যাচ্ছে। এদিকে, ফাঁকা রাস্তায় রিকশায় চড়ে বেড়াতে বের হয়েছেন অনেকে। তাদের উদ্দেশ্য হলো, দুপুর হওয়ার আগেই শপিং মল, সিনেমা হল কিংবা অন্য কোনো স্থানে যাওয়া। টানা ছুটিতে রাস্তা ফাঁকা থাকার ব্যাপারে গণপরিবহনের চালকরা বলছেন, বৃহস্পতিবার ও শুক্রবারে রাস্তার অবস্থা একই থাকবে। শনিবারে অনেক বেসরকারি অফিস খুললে তখন যাত্রীর সংখ্যা বাড়বে।

dhakapost

সদরঘাট থেকে উত্তরাগামী ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক বলেন, আজকে রাস্তা পুরোটাই ফাঁকা। কোনো যানজট ছাড়াই রাস্তায় চলাচল করা যাচ্ছে। কিন্তু বাসে যাত্রী নেই। যাত্রী না থাকলে তো আমাদের সমস্যা। যাত্রী কম থাকার কারণে আজ রাস্তায় বাস অনেক কম। শুক্রবারও একই অবস্থা থাকবে। তবে শনিবারে অনেক বেসরকারি অফিস খুললে তখন কিছুটা যাত্রী পাওয়া যাবে। ছুটির দিনে রাস্তার পরিস্থিতি নিয়ে কর্মরত এক ট্র্যাফিক সার্জেন্ট নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল বুধবার অনেক মানুষ ঢাকা ছেড়েছে। সে কারণে রাস্তায় গাড়ির অনেক চাপ ছিল। কিন্তু আজ থেকে টানা তিনদিনের ছুটি শুরু হওয়ায় রাস্তায় গাড়ির চাপ অনেক কমে গেছে। যানজট নেই বললেই চলে। তবে বিকেলের দিকে গাড়ির চাপ কিছুটা বাড়তে পারে, কারণ ছুটির দিনে অনেক মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে বের হবেন।

আলোকিত প্রতিদিন /২৮ সেপ্টেম্বর ২৩/মওম

- Advertisement -
- Advertisement -