আজ মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

নড়াইলের লোহাগড়ায় ২৫০ গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারি আটক  

আরো খবর

জাহিদুল হক রনি, নড়াইল
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ ২৫০ গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে। (১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীনের সার্বিক ত্বত্তাবধানে এসআই অমিত কুমার বিশ্বাস ও এএসআই মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ নাজমুল ইসলাম (৩২) ও মোঃ আরিফ শরিফ (২৮) কে আটক করে। আটককৃতরা একই গ্রামের মৃত নজরুল ইসলাম শেখ ও মৃত ফায়েক শরীফের ছেলে। এসময় আটককৃত মাদক কারবারিদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন দুই মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে লোহাগড়া থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -