আজ বুধবার, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

নড়াইলে সরকারী উদ্যোগে পাট ক্রয়ের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আরো খবর

জাহিদুল হক রনি

নড়াইলে জাতীয় কৃষক সমিতি পাটের সর্বনিম্ন মূল্য পাঁচ হাজার টাকা নির্ধারণ ও পাট চাষিদের নিকট হতে সরকারি উদ্যোগে পাট ক্রয়ের দাবিতে মানববন্ধন ও নড়াইলের জেলা প্রসাশক বরাবর স্মারকলিপি প্রদান করে। রবিবার (২৭ আগষ্ট) নড়াইল সদরের আদালত চত্বরে, প্রতিমন পাটের সর্বনিম্ন মূল্য পাঁচ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি উদ্যোগে পাট ক্রয়ের দাবিতে জাতীয় কৃষক সমিতি,নড়াইল জেলা শাখা আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক কৃষক অংশ নেয়। মানববন্ধন বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. শেখ হাফিজুর রহমান, জেলা সভাপতি মোহাম্মদ নওরোজ মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ লাকিতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান সহ অনান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রতিমন পাটের উৎপাদন খরচ প্রায় দুই হাজার পাঁচশত টাকা আর বাজার মূল্য এক হাজার আটশত টাকার মতো। একজন কৃষকের প্রতিমন পাটের উৎপাদন খরচের ছয় থেকে সাতশত টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এমতাবস্থায় দেশের ঐতিহ্য ধরে রাখতে পাটের সর্বনিম্ন মূল্য পাঁচ হাজার টাকা নির্ধারণ সহ সরকারি উদ্যোগে পাট চাষিদের কাছ থেকে পাট ক্রয় করে পাট চাষিদের পাশে দাড়ানোর আহবান জানায়। প্রায় আধঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে জাতীয় কৃষক সমিতির পক্ষ হতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -