আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

গোসল করতে এসে প্রাণ হারালো কিশোর 

আরো খবর

প্রতিনিধি,গজারিয়ার: 
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় গোসল করতে গিয়ে ব্রিজ থেকে লাফ দিয়ে  মাহমুদুল হাসান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার রুহুল আমিন মোল্লার ছেলে। সে গজারিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে  এলাকার ছেলেদের সঙ্গে গোসলের জন্য মাথাভাঙ্গা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন নদীতে যায় মাহমুদুল হাসান। এ সময় নদীর ওপর ব্রিজ থেকে লাফ দিলে পানি থেকে আর ওঠেনি সে। পরে সঙ্গে থাকা লোকজন তাকে খুঁজে বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইমামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ব্রিজ থেকে লাফ দিয়ে সেখানে তলিয়ে যায় ওই কিশোর। পরে সঙ্গে থাকা ছেলেরা এবং আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। কিন্তু ততক্ষণে সে মারা যায়।
আলোকিত প্রতিদিন/ ২৬ আগস্ট ২৩/মওম
- Advertisement -
- Advertisement -