আজ মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

লংগদুতে বন্য হাতির আক্রমণে ১জন নিহত

আরো খবর

 এরশাদ আলী
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন ৫নং ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলীতে বন্য হাতির আক্রমণে মোঃ ফয়সাল (১৫) পিতা‌-সফিকুল ইসলাম ০১(জন নিহত হয়েছে। ২০ আগস্ট( রবিবার) বিকাল আনুমানিক ৫ ঘটিকায় ৫নং ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকার নতুন ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। ভাসান্যাদম ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ হযরত আলী জানান, নিহত  ফয়সাল তাদের নিজেদের গরুগুলো মাঠ থেকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় রাস্তায় হাতির আক্রমণের শিকার হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করতে  লংগদু থানায় যোগাযোগ করা হলে  অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, হাতির আক্রমণে ফয়সাল নামে এক কিশোর নিহত হওয়ায় খবর আমরা পেয়েছি। ইতিমধ্যে আমাদের টিম সেখানে গিয়েছে। বিস্তারিত জানার পরে ব্যবস্থা গ্রহন করা হবে।উল্লেখ্য যে লংগদু উপজেলার ৫নং ভাসান্যাদম, ৪নং বগাচতর, এবং  ৩নং গুলশাখালী ইউনিয়নে প্রায় সময়ই বন্য হাতির আক্রমণে আহত, নিহত ও ঘর-বাড়ি ভাংচুর বা ফসলের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এসব এলাকার বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -