জাহিদুল হক রনি
নড়াইলের লোহাগড়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কৈশোর বান্ধব স্বাস্থ্য ও পুষ্টি সেবা কর্ণারের শুভ উদ্বোধন করেন নড়াইল -২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। গত ১৬ আগষ্ট, বুধবার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের হল রুমে বঙ্গবন্ধু কৈশোরবান্ধব স্বাস্থ্য ও পুষ্টি সেবা কর্ণারের শুভ উদ্বোধন করেন নড়াইল -২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জননেতা মাশরাফি বিন মুর্তজা, এমপি। কৈশোর বান্ধব জেলা,নড়াইল প্রকল্পের আওতায় এই কৈশোর বান্ধব স্বাস্থ্য ও পুষ্টি সেবা কর্ণার উদ্বোধন করেন। লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব বদরুল আলম টিটোর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক এস এম মরাদুজ্জামানের পৃষ্ঠপোষকতায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলার সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম,লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাসুদ, ডাঃ মোঃ শরিফুল ইসলাম, ডাঃ মোঃ আসিফ আকবর,সাবেক পৌর মেয়র ও লোহাগড়া উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আশরাফুল আলম,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, জেলা যুবলীগ নেতা সদর উদ্দিন শামীম সহ স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মাশরাফি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সপ্তাহে একদিন ডাক্তার স্কুলে এসে তোমাদের স্বাস্থ্য সেবা প্রদান করবে। ‘সুস্থ দেহে সুস্থ মনের বাস’- এজন্য তোমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।বিদ্যালয় থেকে সু-শিক্ষা নিয়ে তোমরা তোমাদের বাবা-মা, নড়াইল তথা সমগ্র বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে আশা করি। ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে মাশরাফি উপস্থিত হলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বিদ্যালয়ে উপস্থিত শত শত কোমল মতি শিক্ষার্থীরা তাদের প্রিয় ক্যাপ্টেন ম্যাশকে কাছে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে যায়। তাদের মাশরাফিকে ঘিরে ধরে অটোগ্রাফ নিতে দেখা যায়। আর ক্যাপ্টেন ম্যাশও খুশি মনে ধৈর্য সহকারে শিক্ষার্থীদের অটোগ্রাফ দেন। এসময় বিদ্যালয় প্রাঙ্গনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

