আজ মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

শোক দিবসের র‌্যালিতে রোজিয়া সুলতানা চামেলির নেতৃত্বে হাজার মানুষের অংশগ্রহণ 

আরো খবর

জাহিদুল হক রনি, 
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ লোহাগড়া উপজেলা শাখা আয়োজিত শোক র‌্যালিতে নড়াইল জেলা যুব মহিলা লীগ নেত্রী, লোহাগড়ার কৃতি সন্তান ও লক্ষ্মীপাশা উচ্চ বালিকা বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি রোজিয়া সুলতানা চামেলির নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। বিশেষ করে,তার নেতৃত্বে নারীদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। পৌর এলাকার বিভিন্ন স্তরের নারীরা স্বতঃস্ফূর্তভাবে রালীতে অংশগ্রহণ করে। ইতিপূর্বে কখনো এতো সংখ্যক নারীদের অংশগ্রহণ কখনো দেখা যায়নি! ১৫ আগষ্ট (সোমবার), জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করে। জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ সভাপতি রোজিয়া সুলতানা চামেলি দীর্ঘদিন যাবত লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা পক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে জনমত তৈরিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।এরই ধারাবাহিকতায় ১৫ আগষ্টের শোক র‌্যালিতে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। রোজিয়া সুলতানা চামেলির নেতৃত্বে হাজার হাজার নারী পুরুষ শোক র‌্যালিতে অংশ নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোক র‌্যালি শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল -২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জননেতা মাশরাফি বিন মুর্তজা, এমপি। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, দেশের উন্নয়ন ধরে রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপস্থিত সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -