আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

লংগদুতে ৭৫০ গ্রাম গাঁজা সহ ৪জন গ্রেফতার

আরো খবর

 এরশাদ আলী
রাঙ্গামাটির  লংগদু উপজেলা লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৫০(সাতশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ ৪ জন আসামী গ্রেফতার করা হয়েছে ।১৩ আগস্ট ২০২৩ ( রবিবার) রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায়  রাঙামাটি জেলা পুলিশ সুপার  মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায় মোঃ আব্দুল আওয়াল চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) রাঙ্গামাটি পার্বত্য জেলা এর তত্বাবধানে এবং মোহাম্মদ ইকবাল উদ্দিন, অফিসার ইনচার্জ, লংগদু থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা এর নেতৃত্বে  লংগদু থানা পুলিশের  বিশেষ অভিযান অত্র থানাধীন ২নং কালাপাকুজ্জ্যা ইউনিয়নের চৌমুহনী বাজার হইতে রশিদপুর বাজার যাওয়ার পথে জনৈক কলিম উদ্দিন এর বাড়ীর সামনে হইতে ৭৫০(সাতশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ ১। মোঃ নাজিম উদ্দিন(৪০), ২। মোঃ আমির হোসেন(২৯), ৩। মো: শাহেদ মাহমুদ শামীম(২০), ৪। মো: ওয়াসিম(৪২), নামক  ৪জনকে গ্রেফতার করা হয়েছে। লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল উদ্দিন জানান, এলাকায় মাদক ব্যবসা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত আছে। আটককৃত  আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে যথাযথ প্রক্রিয়াধীন রয়েছে।  যথাযথ প্রক্রিয়ায আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান অফিসার ইনচার্জ লংগদু থানা।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -