আজ রবিবার, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

শাজাহানপুরে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

আরো খবর

দুলাল হোসেন:

বগুড়ার শাজাহানপুরে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। ১৫আগস্ট সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ- সহযোগী সংগঠন পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চেক বিতরণ, আলোচনা সভাও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি শানজিদা মুস্তারী, থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, মুক্তিযোদ্ধা হজরত আলী। এসময় আরও ছিলেন চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোতারব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হোসাইন মোহাম্মদ রাকিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ তারান্না বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সাহাবুল ইসলামসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

 

আলোকিত প্রতিদিন/ ১৫ আগস্ট ২০২৩/ আর এম

 

- Advertisement -
- Advertisement -