আজ সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

আরো খবর

মাইনুল হাসান মজনু: 
বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল  ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট রোজ সোমবার সকাল ১০ টার দিকে আশা কুতুবপুর শাখা’র  আয়োজনে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ-উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা আশা কুতুবপুর শাখা’র সিনিয়র ম্যানেজার এস এম আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, আশা বগুড়া জেলা শাখা’র সিনিয়র ম্যানেজার মো: ইয়াহিয়া। আলোচনা সভা শেষে শতাধিক নারী পুরুষ রোগীকে ডায়াবেটিস ও রক্তচাপ পরিক্ষা এবং ব্যবস্থাপত্র প্রদান করেন, ডাক্তার মো: মারুফ হাসান। তাকে সহযোগিতা করেন, স্বাস্থ্যসেবীকা মোছা: তাসমিয়া, মোছা: সেতু আক্তার, মোছা: তহমিনা আক্তার। আশা এনজিও’র এমন উদ্যোগকে স্বাগত  জানিয়েছেন সকল সুবিধাভোগী পরিবারের সদস্য বৃন্দ।

আলোকিত প্রতিদিন/ ১৪ আগস্ট ২০২৩/ আর এম

- Advertisement -
- Advertisement -