আজ মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ইয়েমেনে আল-কায়েদার হাতে অপহৃত পাঁচজনের মুক্তিতে জাতিসংঘ মহাসচিবের সন্তোষ

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনামসহ জাতিসংঘের পাঁচ কর্মকর্তা ইয়েমেনে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে অপহরণ হলেও তাদের মুক্ত হওয়ার ঘটনায় স্বাগত জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার এক বিবৃতিতে এ সন্তোষ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। এদিকে ইয়েমেনে জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়ক ডেভিড গ্রাসলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেন। ইয়েমেন সরকারসহ যারা কর্মীদের মুক্তি নিশ্চিত করতে সহায়তা করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি। জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে জানান, অপহরণ একটি অমানবিক ও বড় অপরাধ। দেশটিতে এখনও যারা বন্দী ও অপহরণের শিকার আছেন তাদের ও পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গুতেরেস। ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি জাতিসংঘের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনামসহ পাঁচজনকে ইয়েমেনের জঙ্গি সংগঠন আল কায়েদা অপহরণ করে। জানা যায় মুদিয়াহ প্রদেশ থেকে তাদের অপহরণ করা হয়। তাদের মুক্তিপণ বাবদ তিন মিলিয়ন মার্কিন ডলার দাবি করে আল কায়েদা। জিম্মিদশা থেকে মুক্ত হয়ে গত ৯ আগস্ট সুফিউল দেশে ফিরেছেন। বর্তমানে দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ সাধারণ মানুষ (২১ মিলিয়ন) মানবিক সঙ্কটের মধ্যে রয়েছে। তাদের সুরক্ষাদিতে জাতিসংঘ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করছে। পাঁচ কর্মকর্তা মুক্ত হওয়ার বিষয়টি জানতে পেরে আনন্দিত হয়েছেন বলে উল্লেখ করে বিশ্ব সংস্থাটির মহাসচি বলেন, ‘আশা করছি তারা সবাই সুস্থ আছেন। স্বস্তি পেয়েছি—তাদের পরিবারের উদ্বেগের অবসান হলো।’

আলোকিত প্রতিদিন/ ১২ আগস্ট ২৩/ আর এম

 

- Advertisement -
- Advertisement -