আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

লংগদুতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩২ পরিবার

আরো খবর

মোহাম্মদ এরশাদ আলী
মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় রাঙ্গামাটির লংগদু উপজেলায় ২য় পর্যায়ে ৪র্থ ধাপে লংগদুতে উপহারের ঘর পেল ভূমিহীন ও গৃহহীন ৩২টি পরিবার। ৯ আগস্ট ২০২৩ (বুধবার) সকাল ১০ ঘটিকায় রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশের ২২,১০১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে  জমি ও গৃহ হস্তান্তরের আওতায় লংগদু উপজেলায় ২য় পর্যায়ের ৪র্থ ধাপের  ২৫টি ও প্রথম পর্যায়ের ৭টি সহ মোট ৩২টি ঘর হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকিব ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক সরকার। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু , মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান, কার্বারীসহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উপকারভোগী আটারকছড়া ইউনিয়নের দিবাকর চাকমা এবং মাইনীমূখ ইউনিয়নের ইসলামাবাদ এলাকার রবিউল ইসলাম অনুভূতি প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর সহায়তার জন্যই আজকে আমরা  পাকা ঘরে থাকা সম্ভব হবে। না হয় এটা কল্পনাতেই থাকতো। আবেগ আপ্লুত কন্ঠে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন তারা।এর আগে, গণভবন হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে ২২ হাজার ১০১ জন গৃহ ও ভূমিহীনদের মাঝে আশ্রয়ণের ঘর হস্তান্তর করেন। এছাড়া মিলনায়তনে আমন্ত্রিত অতিথি ও সর্বস্তরের জনগণ ভিডিও কনফারেন্স মাধ্যমে এই অনুষ্ঠান উপভোগ করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া এই পর্যন্ত লংগদু উপজেলার ৭টি ইউনিয়নে পূর্বে ২৮৮টি ও আজকের ৩২টি সহ সর্বমোট ৩২০টি পরিবার পেলো নতুন ঠিকানা।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -