আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলা‌দেশে আসছেন মা‌র্কিন দুই কং‌গ্রেসম্যান

আরো খবর

আলোকিত ডেস্ক:

বাংলা‌দেশ সফ‌রে আস‌ছেন যুক্তরা‌ষ্ট্রের জর্জিয়ার রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক ও হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য এড কেইস। আগামী শ‌নিবার (১২ আগস্ট) বাংলাদেশ সফরে আসবেন তারা। তারা এসে কক্সবাজারে রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শ‌নের পাশাপা‌শি রাজনৈতিক দলগু‌লোর স‌ঙ্গে বৈঠক কর‌বেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূট‌নৈ‌তিক সূ‌ত্রে এ তথ‌্য নিশ্চিত হওয়া গেছে। দুই মা‌র্কিন কংগ্রেস সদস্যের সফ‌রের কারণ জান‌তে চাই‌লে মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ব‌লেন, তারা মূলত রো‌হিঙ্গা ইস‌্যু‌তে বাংলা‌দেশ সফ‌রে আস‌বেন। তারা রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শন কর‌বেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তা‌দের বৈঠক হ‌বে। কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, বাংলা‌দে‌শে সফ‌রে দুই মা‌র্কিন কং‌গ্রেস সদস‌্য রাজ‌নৈ‌তিক দলগু‌লোর স‌ঙ্গে বৈঠক কর‌বেন। তারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতা‌দের স‌ঙ্গে বৈঠকে বস‌বেন। নির্বাচনসহ বাংলা‌দে‌শের সা‌র্বিক রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি সম্পর্কে জান‌তে চাই‌বেন। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তারা। বুধবার (৯ আগস্ট) যুক্তরা‌ষ্ট্রের দুই কং‌গ্রেস সদ‌স্যের সফর প্রস‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মো‌মেন গণমাধ‌্যম‌কে জানান, যুক্তরাষ্ট্র সরকারের উদ্যোগে দেশটির ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির দুই কংগ্রেস সদস্য বাংলাদেশে আসছেন। রোহিঙ্গাদের এখন পর্যন্ত সর্বোচ্চ আর্থিক সহায়তা দিচ্ছে আমে‌রিকা।

 

আলোকিত প্রতিদিন/ ১০ আগস্ট ২৩/ আর এম

- Advertisement -
- Advertisement -