মিকেল চাকমা,রাঙামাটি
রাঙামাটিতে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে আজ জেলা প্রশাসক মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ৭ ই আগষ্ট ২০২৩ ইং রোজ সোমবার বিকেল ৩:৩০ ঘটিকায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আগামী ৯ই আগষ্ট ২০২৩ তারিখ বুধবার রাঙামাটি পার্বত্য জেলায় ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) ০৬ টি উপজেলার কাপ্তাই উপজেলায় ১১টি, কাউখালী উপজেলায় ৪৯ টি, রাজস্থলী উপজেলায় ০১ টি, বরকল উপজেলায় ২০ টি, বাঘাইছড়ি উপজেলায় ১০০ টি এবং লংগদু উপজেলায় ৩২ টি সহ মোট ২১৩ টি গৃহ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করবেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, প্রত্যেক উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তন অথবা সুবিধাজনক স্থানে সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপকার ভোগী, সুধীজন ও সাংবাদিকদের উপস্থিতিতে উপকার ভোগীদের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হবে।
আলেকিত প্রতিদিন/এপি
- Advertisement -

