আজ রবিবার, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

শিবচরে ৩৪ কেজি গাজাসহ গ্রেফতার-১

আরো খবর

প্রতিনিধি,মাদারীপুর: 
মাদারীপুর জেলার শিবচরে ৩৪ কেজি গাঁজাসহ আরিফ খান নামের এক যুবককে শিবচর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল এস আই  মোস্তফা কামাল,এ এস আই, শহিদুল ইসলাম,সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ্চর বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আরিফ খানের সাথে থাকা অপর অজ্ঞতনামা আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আরিফ খানের সাথে থাকা ৪টি ব্যাগ তল্লাশি করে গাঁজার দৃশ্য দেখতে পেয়ে কর্তব্যরত পুলিশ ব্যাগ গুলো উপস্থিত জনতার সামনে জব্দ করেন।জব্দকৃত ৪টি ব্যাগ খুলে দেখা যায় যে,সেখানে বাদামী রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো মোট ৮টি প্যাকেটে ৩৪ (চৌত্রিশ) কেজি গাঁজা রয়েছে। উক্ত মাদকদ্রব্য গাঁজার বর্তমান বাজার মূল্য ৬,৮০,০০০/- (ছয় লক্ষ আশি হাজার) টাকা। এ বিষয়ে মাদারীপুর সার্কেল ( শিবচর) মোঃ আনিসুর রহমান বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলার বাহির থেকে মাদকের বড় একটি চালান শিবচর আসবে,আমরা গোপনে পাচ্চর বাসস্টান্ডে অপেক্ষা করতে থাকি। এমতাবস্থায় আরিফ খান নামের মাদক ব্যবসায়ী ব্যক্তিকে চারটি ব্যাক নিয়ে উপস্থিত দেখে আমরা তল্লাশি করার জন্য তার সাথে থাকা চারটি ব্যাক থেকে ৩৪ কেজি গাঁজা জব্দ করি। আটকৃত আসামি আরিফ খানের সাথে থাকা পলাতক অজ্ঞাতনামা আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
আলোকিত প্রতিদিন/০৭ আগস্ট ২৩/মওম
- Advertisement -
- Advertisement -