আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে জলাবদ্ধ সড়কে ডুবে প্রাণ গেল কলেজছাত্রীর

আরো খবর

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ: 
চট্টগ্রামের হাটহাজারীতে বন্যার পানিতে ডুবে নিপা পালিত (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। ৭ আগস্ট সোমবার সকাল ৯টার দিকে উপজেলা চট্টগ্রাম সিটি করপেরেশন (চসিক) এক নম্বর ওয়ার্ড ইসলামিয়াহাট বাদামতল এলাকায় বন্যার পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। নিপা পালিত একই এলাকার উত্তম পালিতের মেয়ে এবং হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিপা পালিত পূর্ব থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। জানা গেছে, সোমবার সকালে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার সময় বাসার কাছে একটি ড্রেনে পড়ে যান নিপা। এতে তার মৃত্যু ঘটে।
আলোকিত প্রতিদিন/০৭ আগস্ট ২৩/মওম
- Advertisement -
- Advertisement -