আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

লংগদু-রাঙামাটি নদীপথে নৌচলাচল বন্ধ

আরো খবর

মোহাম্মদ এরশাদ আলী
গত দুই দিন ধরে টানা বর্ষণের ফলে সম্ভাব্য দুর্ঘটনা থেকে জানমালের নিরাপত্তা রক্ষা করা ও ক্ষয়ক্ষতি এড়াতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ৫ আগস্ট ২০২৩ (শনিবার) রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই নির্দেশনা জারি করেছেন। এতে বলা হয়েছে, রাঙামাটি পার্বত্য জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তা রক্ষার স্বার্থে ৫ আগস্ট ২০২৩ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই লেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানসমূহ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞাপ্তিতে জানানো হয়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -