আজ , ।   

জাতির পিতার সমাধিতে সুইড বাংলাদেশের শ্রদ্ধা

আরো খবর

মো. শিহাব উদ্দিন:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ইন্টেলেকচুয়ালি ডিসএবল্ড, বাংলাদেশ-এর (সুইড বাংলাদেশ) জাতীয় নির্বাহী কমিটি।শুক্রবার (২৮ জুলাই) দুপুরে সংগঠনের নেতারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর সংগঠনটির নেতারা টুঙ্গিপাড়া জাতির পিতার স্মৃতি বিজরিত স্থান সমূহ ঘুরে দেখেন ও পরিদর্শন বইতে মন্তব্য লিখে সই করেন। এসময় অন্যদের মধ্যে সুইড বাংলাদেশ-এর মহাসচিব মো. মাহবুবুল মুনির, সাংগঠনিক সচিব মো. মাকসুদ আহমেদ শিকদার, প্রচার ও প্রকাশনা সচিব বকুল চন্দ্র মোহন্ত, ক্রীড়া সচিব মো. আব্দুর রাজ্জাক, কার্যনির্বাহী কমিটির সদস্য দীপঙ্কর অধিকারী, মো. রেজওয়ান মিয়া, মো. তৈয়ব উদ্দিন চৌধুরী, মির্জা মো. মনসুরুল হক, আবুল কালাম আজাদ সেলিম, মো. শাহ আলম সরকার মিন্টু, জওয়াহেরুল ইসলাম মামুন, সুইড বাংলাদেশ-এর উপদেষ্টা পরিষদের সদস্য জামাল উদ্দিন, টুঙ্গিপাড়া সুইড প্রতিবন্ধী স্কুলের সদস্য সচিব অধ্যাপক ওয়ালীউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ২৯জুলাই ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -