আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

আরো খবর

মো: মহিদ:
মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক রেহেনা আকতার। এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক গোলাম ছারোয়ার ছানু সদস্য সচিব অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক যুগ্ম সম্পাদক শাহানুর ইসলাম, মনিরুল ইসলাম মিহির, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, মানিকগঞ্জ টেলিভিশন জার্ণালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন সহ অন্যান্যরা। সভায় জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, সাংবাদিক পেশা মহান পেশা। আমিও একসময় সাংবাদিক পেশায় ছিলাম। মানুষের কল্যানে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করে। তাই জেলা প্রশাসন সাংবাদিকদের সাথে মিলেমিশে কাজ করবো।
আলোকিত প্রতিদিন/ ২৭ জুলাই ২৩/মওম
- Advertisement -
- Advertisement -