আজ সোমবার, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

শিবালয়ে নৌকা প্রত্যাশী আব্দুস ছালামের পক্ষে প্রচারণা

আরো খবর

ইমরান নাজির:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্দুস সালাম নিজ দলীয় প্রতীক নৌকার পক্ষে ভোট প্রত্যাশা করে মনোনয়ন পাওয়ার লক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। তারই অংশ হিসাবে শনিবার (২২ জুলাই) সকাল থেকে দলীয় প্রতীক প্রত্যাশীর আব্দুস সালামের পক্ষে সাধারণ মানুষের মধ্যে শিবালয় উপজেলার উথলী, বাড়াদিয়া, নয়াবাড়ী, জাফরগঞ্জ, তেওতা ও শিবালয়সহ বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতরণ করেন এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আ,লীগ সদস্য এনামুল হক রুবেল, জেলা আ’লীগের শ্রম সম্পাদক ভিপি ফরহাদ হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি কাজী বুলবুল, সাদিকুর ইসলাম সোহা, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, সহ-সম্পাদক মাসুদ রানা। এছাড়া, মানিকগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা আ’লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শিবালয়ে স্বাস্থ্যকর্মীদের সম্মানী ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ, শিবালয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা

আলোকিত প্রতিদিন/ ২২ জুলাই ২৩/এসবি
- Advertisement -
- Advertisement -