আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি

আরো খবর

অনিক ঘোষ বীরগঞ্জ:

 “একসাথে চলবো সুন্দর সমাজ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জের ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গোধুলী বৃদ্ধাশ্রমে বাংলাদেশ  স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে দিনব্যাপী কার্যক্রম, আলোচনা সভা, বস্ত্র বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই মঙ্গলবার সকাল ১০টায়, ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. খোদাদাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জোৎস্না ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী রতন কুমার সাহা রেন্টু, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা উত্তম শর্মা, সনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাইজার আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন। অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরনবী নাসিম, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের পরিচালক ওমর ফারুক, মহিলা বিষয়ক সম্পাদিকা আফিফাজ্জামান রিয়া, কেন্দ্রীয় সদস্য মোছা. সুমাইয়াসহ আরো অনেকে। এ সময় বৃদ্ধাশ্রমের সকল আশ্রিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ১৯ জুলাই ২৩/এসবি

- Advertisement -
- Advertisement -