আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে বনদস্যু সিন্ডিকেটের প্রধান ফারহান গ্রেফতার

আরো খবর

আব্দুল সাত্তার টিটু:

চট্টগ্রামের সীতাকুন্ডে সংরক্ষিত বনে দস্যুদের যোগসাজশে অবৈধ খনন, বাঁধ নির্মাণ, আধিপত্য বিস্তার ও বন দখল সিন্ডিকেটের প্রধান ও ওয়ারেন্টভুক্ত ১নং পলাতক আসামি ফারহান আহমেদকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। ১৬ জুলাই রবিবার চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আনোয়ারা থানাধীন পরইকরা এলাকার মৃত ইকবাল আহম্মেদের ছেলে। বর্তমানে (লিগ্যাল অ্যান্ড এস্টেট), ইউনিটেক্স গ্রুপ লিমিটেডের পরিচলাক। র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মো. নুরুল আবছার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। র‌্যাব জানায়, গত ৬ জুন আনুমানিক ১০ টায় বিট কর্মকর্তা, বাঁশবাড়িয়া বিট, সীতাকুন্ড রেঞ্জ, উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রাম কর্তৃক বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, সীতাকুন্ড রেঞ্জের বাঁশবাড়িয়া বিটের নডালিয়া মৌজার সংরক্ষিত বনে ইউনিটেক্স গ্রুপ লিমিটেড সংলগ্ন রেড়িবাঁধের পাশে একদল বনদস্যু স্কাভেটর দিয়ে মাটি খনন করে বাঁধ নির্মাণ করছে। এ সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড বিট কর্মকর্তা সঙ্গীয় স্টাফসহ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যে,  আসামি ফারহান আহমেদেরে নেতৃত্বে তার অন্যান্য সহযোগীরা স্কাভেটর দিয়ে মাটি খননের কাজ সম্পন্ন করছে। বিট কর্মকর্তা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে ফারহান আহমেদ তার অন্যান্য সহযোগীদের নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিট কর্মকর্তা, বাঁশবাড়িয়া বিট, সীতাকুন্ড রেঞ্জ, উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রাম কর্তৃক বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বন আদালত, চট্টগ্রাম বরাবর ফারহান আহমেদকে প্রধান আসামি করে ০৬ জনের নাম উল্লেখ করে একটি বন মামলা দাযের করেন, যার নং- বন-১৩০/২৩, পি ও আর মোকাদ্দমা নং-০১/বিবি/০২/সীতা অব ২০২২-২০২৩ তারিখ ০৬ জুন ২০২৩, ধারা- ১৯২৭ সনের (২০০০ সনে সংশোধিত) বন আইনের ২৬(১ক) (ঙ)। মামলা দায়েরের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বন আদালত, চট্টগ্রাম কর্তৃক উল্লেখিত ঘটনায় সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি ফারহান আহমেদসহ তার ০৫ সহযোগীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানার পরবর্তী সময়ে সীতাকুন্ড থানা পুলিশ কর্তৃক এ মামলার ০৩ জন আসামিকে আটক করতে সক্ষম হলেও মূল আসামি ফারহান আহমেদ পলাতক থাকে। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১৭ জুলাই ২৩/এসবি

- Advertisement -
- Advertisement -