আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বিজয়নগরে ৫ কেজি গাঁজাসহ ২ যুবক গ্রেফতার

আরো খবর

মো. নিশাদুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। আজ (১৭ জুলাই) দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি এলাকার অভিযান চালিয়ে চান্দুরা চম্পকনগর পাকা রাস্তার উপর থেকে থেকে রাব্বী মিয়া (২৪) ও সাকিব মিয়া (২০) নামের দুইজকে  ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বী উপজেলার নজরপুর গ্রামের শানু মিয়ার ছেলে এবং সাকিব ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বৈশ্বর এলাকার সিরাজ মিয়ার ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ বলেন, আসামিদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে এবং এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১৭ জুলাই ২৩/এসবি

- Advertisement -
- Advertisement -