আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, একদিনেই শনাক্ত ৫২জন

আরো খবর

এইচ এম জাবেদ:

গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারও মৃত্যু হয়নি। চট্টগ্রাম জেলার ডেঙ্গু সংক্রান্ত পরিসংখ্যানে দেখা যায় এ বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৫ জনএবং মৃতের সংখ্যা মোট ১৩ জন। বৃহস্পতিবার (১৩ জুলাই)চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও ৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সরকারি হাসপাতালে ৩৮ এবং বেসরকারি হাসপাতালে ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৭৩ জন। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন, জেনারেল হাসপাতালে ১৯ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৯২ জন ভর্তি রয়েছেন। সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার ভাষ্যমতে, ‘ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে জুলাই মাসে ৭০০ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন চার জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ৬। মে মাসে আক্রান্ত ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ ও জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন তিন জন। চট্টগ্রামের সাধারণ মানুষও ডেঙ্গু আতংকে ভুগছেন। বাকলিয়া এলাকার মামুন নামে এক দোকানি জানান,বর্ষায় রাস্তা ও নালাগুলোতে পানি জমে খুব খারাপ অবস্থা তৈরী হয়েছে, খালগুলো ময়লা আবর্জনার স্থুপে পরিণত হয়েছে। সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রমও তেমন চোখে পড়ছে না। সাধারণ নাগরিকগণ মশক নিধন কার্যক্রম জোরদারের পাশাপাশি নালা নর্দমাগুলো পরিষ্কারের দাবি জানান।

আলোকিত প্রতিদিন/ ১৩ জুলাই ২৩/এসবি

- Advertisement -
- Advertisement -