আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান

আরো খবর

মো. নুর হোসাইন:

শেরপুরের নকলায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ জুলাই) দুপুরের দিকে নকলা বাইপাস মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নকলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন। অভিযানে ১২ টি মামলায় দিয়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের পর অভিযান চালানো হয়। জনগণের ভোগান্তি কমাতে কাজ করছে উপজেলা প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে নিরাপত্তায় ট্রাফিক,পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ৮ জুলাই ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -