প্রতিনিধি, গজারিয়া:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়ননে বিএনপির ঈদ পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টার সময় মো. মকবুল আহমেদ রতনের সভাপতিত্বে ও মো. গজারিয়া উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাহাদী ইসলাম বাবু, সঞ্চালনায়, দাস কান্দি এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মজিবর রহমান কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি । প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমরা রাজপথে লড়াই করব , আমরা যদি ২০ জন না গিয়ে, ১০০০ জন রাজপথে যাই পুলিশ আমাদের কিছু বলার সাহস পাবে না। এবং আরো বলেন যে, নিজে মেম্বার হতে পারে না, চৌকিদার হতে পারে না, ১০ জন মন্ত্রী বানাবে, এইসব গুজবের কথা শুনে আমাদের চলবে না । বর্তমান সরকার ১৫ বছর থেকে একটা পদ্মাসেতু করেছে , বিএনপি সরকার থাকলে দুটা পদ্মা সেতু করতো । বর্তমান অবৈধ সরকার আমাদেরকে হামলা-মামলা দিয়ে ভয় দেখিয়ে রাজপথ থেকে দূরে নিয়ে যেতে পারবে না । রাজপথে ছিলাম আছি থাকবো। এবং গজারিয়া বিএনপির নেতাকর্মীদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে বলা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৭ জুলাই ২৩/ এসবি

