রানা ইস্কান্দার রহমান:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঘুমন্ত অবস্থায় এক শিশুকে ধর্ষণ করতে না পেরে অমানুষিক কাণ্ড করেছে মাসুদ মিয়া নামের এক যুবক। বুধবার রাতে এ ঘটনার পর ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অসুস্থ মেয়েটিকে চিকিৎসা ও পরীক্ষার জন্য বৃহস্পতিবার গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার এক শিশুকন্যা প্রতিদিনের মতো নিজ বাড়িতে একটি ঘরে ঘুমিয়ে ছিল। পাশের বাড়ির বখাটে মাসুদ মিয়া ঘরের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। ঘুমন্ত মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ঘুমন্ত মেয়েটি চিৎকার দিলে ধর্ষণে ব্যর্থ হয়ে পালিয়ে যাওয়ার সময় মেয়েটির গোপনাঙ্গে হাত দিয়ে ক্ষত করে দেয়।
এ বিষয়ে বুধবার রাতে মেয়েটির চাচা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ বৃহস্পতিবার ভোরে মাসুদ মিয়াকে গ্রেফতার করে।
আলোকিত প্রতিদিন/ ৭ জুলাই ২৩/ এসবি

