আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

আরো খবর

মো. শিহাব উদ্দিন:

গোপালগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতদের  পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ৬ জুলাই দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে এই ঘোষণা দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ।তিনি বলেন, ‘ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার আরামবাগ এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।’

আলোকিত প্রতিদিন/ ৭ জুলাই ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -