সদস্য সচিব রেবেকা জাহান এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে । জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর মানিকগঞ্জ জেলা পর্যায়ে (কারিগরি) ন্যাশানাল পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মোহাম্মদ ফারুক হোসেন। গত মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) ন্যাশানাল পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে ড. মোহাম্মদ ফারুক এর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন । এ বিষয়ে (কারিগরি) ন্যাশানাল পলিটেকনিক ইনস্টিটিউট এর পরিচালক ড. মোহাম্মদ ফারুক হোসেন বলেন, যেকোন স্বীকৃতি পাওয়া আনন্দের। (কারিগরি) ন্যাশানাল পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষা ক্ষেত্রে কাজ আরো গতিশীল করবো। মানিকগঞ্জসহ সারা দেশে কারিগরি ন্যাশানাল পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষা আরও এগিয়ে নিতে সর্বদা কাজ করবো ।
আলোকিত প্রতিদিন/ ৫ জুলাই ২৩/ এসবি

