আজ , ।   

মাধবপুরে সিজারিয়ান অপারেশন থিয়েটার উদ্বোধন

আরো খবর

ত্রিপুরারী দেবনাথ তিপু:

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের যাত্রা শুরুর মাধ্যমে সিজারিয়ান অপারেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ৫ জুন বেলা ১২ টায় বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি,র নির্দেশনায় ও উপজেলা চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান এর সহযোগীতায়, বিভাগীয় পরিচালক স্বাস্থ‌্য ডা. শরিফুল হাসান ও সিভিল সার্জন, হবিগঞ্জ ডা. নূরুল হকের প্রত‌্যক্ষ নির্দেশনায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু হয়। সিজারিয়ান অপারেশনের উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) রাহাত বিন কুতুব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএইচ এম ইশতিয়াক মামুন, মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুর রাজ্জাক, আবাসিক মেডিকেল অফিসার (ভা.) ডা. আবুল হাসনাত, মেডিকেল অফিসার, ডা. তারেকউজ্জামান, সহকারী ডেন্টাল ডা. নিবেদিতা দেব, এম ও ডি সি ডা. আব্দুস সালাম ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সিজারিয়ান অপারেশনের মাধ‌্যমে একটি মেয়ে শিশুর জন্ম হয় যার ওজন ছিল ২কেজি.৮০০ গ্রাম । মাধবপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাঠিয়ারা গ্রামের পাপড়ি রানী পাল (২৪) স্বামী-দুলাল চন্দ্র পাল এর সিজারিয়ান অপারেশনের সফলভাবে দায়িত্বে ছিলেন, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. নুসরাত জাহান খান, ডা. সুদীপ চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া, ডা. রাজিব চক্রবর্তী, জুনিয়র কনসালটেন্ট (শিশু), মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস, আবাসিক মেডিকেল অফিসার (ভা.) ডা. আবুল হাসনাত ওটি ইনচার্জ সালমা আক্তার ও সিনিয়র স্টাফ বৃন্দ। সার্বিক তত্বাবধানে ছিলেন ডা. এ এইচ এম ইশতিয়াক মামুন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, মাধবপুর, হবিগঞ্জ।

আলোকিত প্রতিদিন/ ৫ জুলাই ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -