আজ , ।   

নরসিংদীতে পুলিশ সুপারের বিদায় অনুষ্ঠান

আরো খবর

মুজিবুর রহমান প্রধান:

নরসিংদী জেলা থেকে বদলি জনিত কারণে বিদায় নিলেন সুযোগ্য পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। গত মঙ্গলবার (৪ জুলাই) নরসিংদী জেলা পুলিশ লাইন্স থেকে বিদায়ী পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়। বিদায় উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। এরপর ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে পুুলিশ সুপারকে বিদায় জানানো হয়। এ সময় নরসিংদী জেলা পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় পুলিশ সুপার মহোদয়কে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায় নরসিংদী জেলা পুলিশের সদস্যরা। উল্লেখ্য, জনাব কাজী আশরাফুল আজীম, পিপিএম মহোদয় ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার হিসেবে হিসেবে যোগদান করতে যাচ্ছেন।

আলোকিত প্রতিদিন/ ৫ জুলাই ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -