এরশাদ আলী
রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে ঈদের নিমন্ত্রণ খেতে এসে এক পাহাড়ী নারী (২৫) ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। ঈদের দিনে ২৯ জুন ২০২৩ লংগদু উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের ডানে আটারকছড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় আটারকছড়া গ্রামের মোঃ কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু (২৫) এবং তিনব্রীজ বটতলা গ্রামের মোঃ আব্বাস মোল্লার ছেলে রুবেল মিয়া(২৩) কে আসামী করে লংগদু থানায় ধর্ষণ মামলা করা হয়েছে। লংগদু থানা সূত্রে জানা যায়, ঈদের দিন পূর্বপরিচয়ের সূত্রে উপজেলার ডানে আটারকছড়া গ্রামের মোঃ ছিদ্দিক মিয়ার বাড়িতে বেড়াতে আসেন ওই নারীসহ তার দুই আত্মীয় । দাওয়াত খেযে বাড়ি যাওয়ার পথে সন্ধ্যায় পথিমধ্যে ধর্ষণের শিকার হন ওই নারী। পরে ৩০ জুন, ২০২৩ শুক্রবার সকালে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই নারী। লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন জানান, ধর্ষণের অভিযোগে ২ জনকে আসামী করে থানায় একটি মামলা রুজু হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করতে তাকে জেলা সদরস্থ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। উক্ত আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালানো হচ্ছে। এদিকে ১নং আটারকছড়া ইউনিয়নের মেম্বার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ জিয়াউর রহমান জিয়া জানান অভিযুক্ত আসামীদ্বয আজ (৩০ জুন) আমার নিজেরাই আমার কাছে এসে স্বীকারোক্তি দিয়ে আত্ম সমর্পন করেন এবং শ্লীলতাহানির ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। ইতিমধ্যে তাদেরকে লংগদু থানায় সৌপর্দ করা হয়েছে বলে জানান।এ ব্যাপারে লংগদু থানা সূত্রে জানা যায়, আসামীরা লংগদু থানা হাজতে আছে, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

