আজ , ।   

লংগদুতে  ১০০(একশত) গ্রাম গাঁজাসহ আটক ০১ জন 

আরো খবর

 এরশাদ আলী
 রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায়  ১০০(একশত) গ্রাম গাঁজাসহ মোঃ নাজিম উদ্দিন(৪০) নামে একজনকে গ্রেফতার করে  আদালতে প্রেরণ করেছে লংগদু  থানা পুলিশ। ৪ জুলাই ২০২৩ রাঙামাটি পার্বত্য জেলার  পুলিশ সুপার  মীর আবু তৌহিদল ইসলাম, বিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায়  মোঃ আব্দুল আওয়াল চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) রাঙ্গামাটি পার্বত্য জেলা এর তত্বাবধানে এবং মোহাম্মদ ইকবাল উদ্দিন, অফিসার ইনচার্জ, লংগদু থানা, এর নেতৃত্বে টিম লংগদু থানার বিশেষ  অভিযান  অত্র থানাধীন ৬নং মাইনীমুখ ইউপিস্থ পূর্ব জারুল বাগান এলাকা হইতে  ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ নাজিম উদ্দিন(৪০), পিতা- মৃত মফিজুর রহমান, মাতা- ছেনোয়ারা বেগম, সাং- পূর্ব জারুল বাগান ০৭নং ওয়ার্ড, ০৬নং মাইনীমুখ ইউপি, থানা-লংগদু, জেলা-রাঙ্গামাটি’কে গ্রেফতার করেন লংগদু থানা পুলিশ। লংগদু  থানা পুলিশ সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই ২০২৩ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ নাজিম উদ্দিন(৪০), পিতা- মৃত মফিজুর রহমান ’কে গ্রেফতার করি ধৃত আসামী মোঃ নাজিম উদ্দিন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় লংগদু থানা ।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -