ইমরান নাজির:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর বাজার পবন সুপার মার্কেট জায়গায় ভূয়া দলিলের মাধ্যমে ভূমি আত্মসাতের অপচেষ্টা মামলায় গতকাল সোমবার মানিকগঞ্জ দ্বিতীয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুন নূর স্থানীয় সাবেক মেম্বার আব্বাস আলীসহ পাঁচ জনকে জেলা হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। অন্যরা হল আলী আব্বাসের বড় ভাই ভবানীপুর গ্রামের আজগর আলীর পুত্র মো. আছর উদ্দিন (৫৬), মো. আনসার (৫২), কন্যা হোসনে আরা (৪১) ও বেগম (৩৭)। এদের জেল হাজতে প্রেরণের আদেশে এলাকায় জনমনে স্বস্থি নেমে আসে। অভিযোগে জানা গেছে, মহাদেবপুর মৌজার এসএ দাগ নং- ১১৬১, আরএস খতিয়ান নং- ২২৯, আরএস ১৫৯৭ দাগের ৭৬ শতাংশ ভূমির কাত ৫৫ শতাংশ ভূমির মালিক মামলার বাদী খন্দকার আক্তার হামিদ পবন ভোগ দখলে থাকাবস্থায় মূল আসামি আলী আব্বাস ও সহযোগীরা ভূয়া দলিল সৃষ্টি ও জালিয়াতির মাধ্যেমে আত্মসাতের অপচেষ্টা চালায়। এ অভিযোগে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে দন্ডবিধির ৪৬৮/৪৭০/৪৭১/৪৭৪ ধারায় মামলায় দায়ের (সিআর পিটিশন মামলা নম্বর ২৮৪/শি/২০২২) করা হলে পুলিশের সিআইডি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে ঘটনার সত্যতা পাওয়া যায়। ৩ জুলাই মামলার ধার্য্য তারিখে আসামিরা আদালতে উপস্থিত হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, এ চিহ্নিত চক্রটি এলাকার বহু নিরীহ-সহজ সরল মানুষের জায়গা-জমি আত্মসাতের অপচেষ্টা চালালে আরও মামলা চলমান রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ৩জুলাই-২০২৩/মওম

