আজ সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় নিত্যপণ্যের বাজারে ভোক্তার অভিযান ও জরিমানা

আরো খবর

মাজেদুর রহমান:

০৩ জুলাই, ২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় কাঁচা মরিচসহ নিত্য পণ্যের বাজারে  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যলয়ের অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল  আলম রিজভী এর নেতৃত্বে জেলার  বগুড়ার সদরের  রাজাবাজারে এ অভিযান পরিচালিত হয়। এসময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে রাজাবাজরে অবস্থিত পার্বতী ভান্ডার (স্বত্তাধিকারি জনাব রাজিব) কাঁচা মাল বিক্রয় আড়ৎকে ৭০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।পাশাপাশি ভেজাল মশলা বিক্রয় হতে বিরত থাকা, অতিরিক্ত মূল্য গ্রহণ না করা,  ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করার বিষয় সতর্ক করা হয়। জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন/ ৩জুলাই-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -