আজ শুক্রবার, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে দুইটি রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন

আরো খবর

অনিক ঘোষ: 
দিনাজপুরের বীরগঞ্জ  পৌরসভার দুইটি রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। ২০ জুন মঙ্গলবার দুপরে দুইটি রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল। বীরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ আব্দুল্লাহ আল হাবীব মামুন জানান,এডিপির বাস্তবায়ন প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে রাস্তা দুটি হচ্ছে পৌরসভার ৪ নং ওয়ার্ডের পুরাতন পৌরসভার মোড় হইতে খানসামা রোড পর্যন্ত ও ৮ নং ওয়ার্ডের গ্রামীণ ব্যাংক সংলগ্ন সামিউল এর বাড়ি হতে এনামুল মাস্টার এর বাড়ি পর্যন্ত রাস্তার সংস্কারকরণ এবং বিটুমিনাস কার্পেটিং নির্মাণ করা হবে। পৗরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল আলম, মোঃ মাহফুজুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মোছা: নার্গিস আক্তার কেয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ এবং অত্র কাজের ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২১ জুন-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -