আজ শনিবার, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

পাহাড়ি ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি, দেখা দিয়েছে ভাংগন

আরো খবর

মাইনুল হাসান মজনু:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে  পানি বৃদ্ধি শুরু পেয়েছে। সে সাথে বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাংগন। পানি বৃদ্ধির কারণে নদীর বাম তীর সহ বিভিন্ন চরে বসতবাড়িতেও ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের সাথে যুক্ত হয়েছে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ও। এছাড়াও শত শত বিঘা চরের ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সারিয়াকান্দি উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ূন কবির বলেন, যমুনা নদীতে পানি বাড়ছে, তবে এখনই বন্যার সম্ভাবনা নেই। তবে ২ দিনপর থেকে পানি বৃদ্ধি পাওয়া বন্ধ হতে পারে। এ ব্যাপারে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক বলেন, নদী ভাঙ্গনের খবর পেয়েছি। এরইমধ্যে আমি চালুয়াবাড়ী এবং কাজলা ইউনিয়নের বিভিন্ন স্থানে ভাঙ্গন কবলিত  এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাংগন কবলিত স্থানে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাংগন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/ ২০ জুন-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -