আবু সায়েম:
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন মেহেরঘোনা রেঞ্জের বিভিন্ন সৃজিত বাগান ও থলিয়াঘোনা এফসিভির সিডিএফ অফিস পরিদর্শন করেছেন উপপ্রধান বনসংরক্ষক ও সুফল প্রকল্পের পরিচালক ড. গোবিন্দ রায়। ১৫ জুন (বৃহস্পতিবার) সকালে মেহেরঘোনা রেঞ্জের বিভিন্ন বিটে উপপ্রধান বনসংরক্ষক ড. গোবিন্দ রায় ২০১৯-২০২০ আর্থিক সনে সুফল প্রকল্পের আওতায় সৃজিত ৪০.০ হেক্টর দ্রুত বর্ধনশীল বাগান, ২০২০-২১ সনে সৃজিত ২০.০ হেক্টর ধীর বর্ধনশীল বাগান, ২০২১-২২ সনে সৃজিত ২০.০ হেক্টর দ্রুত বর্ধনশীল বাগান পরিদর্শন করেন।এরপর থলিয়াঘোনা এফসিভির সিডিএফ কার্যক্রম পরিদর্শন করেন। বাগান পরিদর্শন শেষে উপপ্রধান বনসংরক্ষক ও সুফল প্রকল্পের পরিচালক ড. গোবিন্দ রায় বিভিন্ন বিটের সৃজিত বাগানের ভূয়সী প্রশংসা এবং সন্তুষ্টি প্রকাশ করেন। পরিদর্শনে উপপ্রধান পরিচালক সুফল প্রকল্পের আব্দুল্লাহ আব্রাহাম হোসেন, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার, সহকারী বনসংরক্ষক ড. প্রান্তোষ চন্দ্র রায়, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজ রহমানসহ রেঞ্জের বিভিন্ন স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ১৭ জুন ২৩/ এসবি
- Advertisement -

