আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদেশী পিস্তলসহ আটক ২

আরো খবর

আব্দুল সাত্তার টিটু :
চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ ২ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭। শুক্রবার (১৬ জুন) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন গাজির দীঘি এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলো লক্ষ্মীছড়ি থানাধীন রান্যামা ছড়া এলাকার সুশীল চাকমার ছেলে অভি চাকমা ওরফে বিজয় এবং একই এলাকার মেম্বার পাড়া এলাকার সাধন রঞ্জন চাকমার ছেলে কৃতি বিকাশ চাকমা। র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মো. নুরুল আবছার এসব তথ্য নিশ্চিত করেন। র‌্যাব জানায়, গ্রেফতার আসামিদের আগ্নেয়াস্ত্র হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি এবং উদ্ধারকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতে জব্দকৃত অস্ত্র ব্যবহার করত বলে জানায়। র‌্যাব আরো জানায়, উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটকদের পরিহিত প্যান্টের কোমরের পিছনে প্যান্টের সাথে গোজা অবস্থায় অস্ত্রগুলো উদ্ধারসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর  করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৭ জুন ২৩ / এসবি
- Advertisement -
- Advertisement -