আজ , ।   

শান্ত-মমিনুলের সেঞ্চুরিতে রানের পাহাড়

আরো খবর

আলোকিত ডেস্ক:

রাজধানীর মিরপুরে একমাত্র টেস্টের তৃতীয় দিন শুক্রবার সফরকারী আফগানিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। ম্যাচে নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকের সেঞ্চুরিতে বাংলাদেশের লিড ৬৩০ রান ছাড়িয়েছে।

দুই বছর পর টেস্ট খেলতে নামা আফগানিস্তানের সঙ্গে প্রথম ইনিংসে ৩৮২ রান করে অলআউট হয় বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ১৪৬ রানে থেমে যায় আফগানদের রানের চাকা। লিড নিয়ে শুরু করা দ্বিতীয় ইনিংসে দ্যুতি ছড়ান বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টিতেও সেঞ্চুরি হাঁকান শান্ত।

জহির খানের ডেলিভারিতে আবদুল মালিকের তালুবন্দি হওয়ার আগে ১৫১ বল খেলে ১২৪ রান করেন তিনি। তাকে সঙ্গ দিয়ে অপরাজিত মমিনুল হক ১২৬ বলে করেন ১০২ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে দলীয় সংগ্রহ ৭৩ ওভারে চার উইকেট হারিয়ে ৩৯৭ রান।

এর আগে মাহমুদুল হাসান জয় ১৭ রান করে আমির হামজার শিকারে পরিণত হন। অপর ব্যাটার জাকির হাসান সেঞ্চুরি করতে না পারলেও শান্তর সঙ্গে গড়েন ১৭৩ রানের জুটি। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে দলের ঝুলিতে ৭১ রান যোগ করেন তিনি। জহির খানের বলে ক্যাচ আউট হওয়া মুশফিকুর রহিম দুই অঙ্কের কোটা পার হতে পারেননি। প্যাভিলিয়নে ফেরার আগে তিন বল খেলে ১ ছক্কাসহ ৮ রান করেন তিনি। মুশফিক দ্রুত বিদায় নিলেও উইকেটে পাকাপোক্ত অবস্থান তৈরি করেছেন অধিনায়ক লিটন দাস। অপরাজিত এ ব্যাটার ৫৭ বল খেলে করেন ৫৫ রান।

আলোকিত প্রতিদিন/ ১৬ জুন ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -