মাইনুল হাসান মজনু:
বগুড়ার সারিয়াকান্দিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ শুরু হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংসদ পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, পৌর মেয়র মতিউর রহমান মতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন।
এ-সময় থানার অফিসার ইনচার্জ ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী, উপজেলা ভাইচ চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহিনুর বেগম ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১’লাখ ৫৮’হাজার ২৭ টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
আলোকিত প্রতিদিন/ ১৬ জুন ২৩/ এসবি

