আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রাঙ্গামাটির লংগদুতে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আরো খবর

 এরশাদ আলী,  লংগদু 
রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে  মৎস্য অধিদপ্তরের অধীনে  পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৫ জুন ২০২৩ খ্রীঃ (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকায়  লংগদু উপজেলা পরিষদ  পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দিনব্যাপী এই স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষায়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার  (অঃদাঃ) জনাব মোঃ  আকিব ওসমান এর সভাপতিত্বে এবং  উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ  তানভীর আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু  উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ  আব্দুল বারেক সরকার, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা  শ্রীবাস চন্দ্র। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন লংগদু  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা আনোয়ারা বেগম, পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের পরীবিক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা  হিজবুল বাহার ভূঁঞা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এ সময়ে  স্টেকহোল্ডার প্রজেক্ট বাস্তবায়ন সম্পর্কিত বিষয় নিয়ে  বিভিন্ন পরামর্শ ও আলোচনা করা হয়।
আলোকিত প্রতিদিন /এপি
- Advertisement -
- Advertisement -