আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

সাঘাটায় চোর আটক, চুরি করা ভ্যান জব্দ

আরো খবর

রানা ইস্কান্দার রহমান:

গাইবান্ধার সাঘাটায় উপজেলায় একটি অটোচার্জার ভ্যান চুরির অভিযোগে নাজমুল হক (২৭) ও মামুনুর রশিদ (৩০) নামের ২ ব্যক্তিকে আটক করেছে ফাঁড়ি পুলিশ। গ্রেফতার নাজমুল হক সাঘাটা উপজেলার পূর্ব শিমুলতাইড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও মামুনুর রশিদ ফাসিতলা গ্রামের আতাউর রহমানের ছেলে। মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সাঘাটার উল্লা সোনাতলা ও গোবিন্দগঞ্জের ফাসিতলা এলাকা থেকে তাদের আটক ও চোরাই ভ্যানটি জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করে পুলিশ জানায়, গত ১১ জুন রাতে সাঘাটা উপজেলার বোনারপাড়ার পূর্ব শিমুলতাইড় গ্রামের সবুজ মিয়ার ঘরের বারান্দা থেকে ওই অটোচার্জার ভ্যানটি চুরি করে নাজমুল হক। এরপর মামুনুর রশিদের কাছে বিক্রি করে। এই অভিযোগে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে নাজমুল হককে আটক করার পর জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাসিতলা এলাকার ক্রেতা মামুনুর রশিদ ভ্যানটির বডি পরিবর্তনের সময় তাকে আটক ও ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন বলেন, আটক ব্যক্তিদের মধ্যে নাজমুল একজন কুখ্যাত অটোচোর। চুরি করাই তার পেশা। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আলোকিত প্রতিদিন/ ১৪ জুন ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -