আজ , ।   

শ্রমজীবী গরীব মানুষের মনে নতুন এক আশার সঞ্চার হয়েছে : শিমুল বিশ্বাস

আরো খবর

 রুবেল শেখ:

পরিবর্তনের পদধ্বনি কি শুনতে পাও। যাঁদের শ্রমেঘামে গড়ে উঠেছে সভ্যতা, যাঁদের শ্রমে ও দু’হাতে ঘুরছে গাড়ীর চাকা, যাঁদের শ্রমে সচল রয়েছে কল- কারখানা তাদের জীবন আজ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত। প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যের কারনে গরীব মানুষের জীবন ও পরিবার আজ অর্ধাহার অনাহারে। উপরোন্ত ট্যাক্স,ভ্যাট বৃদ্ধির সাথে নতুন করে গরীব মানুষের মাথাপিছু দুইহাজার টাকা কর আদায়ের আইন করেছে। আওয়ামী দুঃশাসনে শ্রমিক,কৃষক,মুটে, মজুর,কুলি ও কামারদের জীবন আজ এতটাই অসহায় হয়ে পড়েছে যে, তাদের জীবন এখন ওষ্ঠাগত। এতদসত্বেও আওয়ামী সরকার কোন কিছুই পরোয়া করছেনা। সময় এসেছে ব্যাপক গণআন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটানো। অনুসন্ধানে দেখাযায় বিগতদিনের সফল সকল রাজনৈতিক আন্দোলনের পিছনে ছিলো গরীব মানুষ তথা শ্রমিক,কৃষক,কর্মচারী, ও ছাত্র-যুবকদের সতঃস্ফুর্ত অংশ গ্রহন। এই বক্তব্যের বাস্তবতা অনুসন্ধানে দেখাযায় বিগত দিনের রাজনৈতিক আন্দোলনে যতক্ষণ পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে সাধারণ শ্রমিক কর্মচারী, ছাত্র, যুবক ও গরীব মানুষ সতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেনি ততক্ষণ পর্যন্ত সে আন্দোলনে বিজয় আসেনি। অনুসন্ধানে আরো দেখাযায় ৬০,৭০,৮০,৯০ দশক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসে জ্ঞান-বিজ্ঞান,গবেষনা, অনুশীলন এবং সাংস্কৃতিক চর্চাসহ সর্বত্র মত প্রকাশের গণতান্ত্রিক পরিবেশ ও সহাবস্থান বিদ্যমান ছিলো। কিন্তু এখন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আওয়ামী গুন্ডা ও পুলিশের বুটের তলায় পিষ্ট, কোথাও সহাবস্থান নেই। আওয়ামীলীগের গুন্ডারা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কল,কারখানা, দপ্তর,অধিদপ্তর,অফিস,এমনকি আদালত পর্যন্ত তাদের নিয়ন্ত্রনে নিয়ে পদোন্নতি, বদলী, চাকুরীচ্যুতি হয়রানী, শারীরিক নিগ্রহের মাধ্যমে সবকিছুর উপর জবরদখল প্রতিষ্ঠা করেছে। পরিকল্পিতভাবে আওয়ামীলীগ এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে দেশে একদলীয় ফ্যাসিজম কায়েম করেছে। ফলে শ্বাসরুদ্ধকর এক পরিবেশ তৈরী হয়েছে। বিনাভোটের এই স্বৈরাচারী সরকার অসহায় মানুষের কষ্ট অনুভব করেনা।আওয়ামী দুঃশাসনে শ্রমিক, কৃষক, মুটে, মজুরেরা আজ এতটাই অসহায় হয়ে পড়েছে যে, তাদের জীবন আজ ওষ্ঠাগত। এমন প্রেক্ষাপটে ঝড়,বৃষ্টি উপেক্ষা করে ৯’জুন ঢাকার রাজপথে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি পৃথকভাবে লাখো গরীব মানুষের এক সমাবেশ ঘটে। শ্রমিক,কর্মচারীরদের সতঃস্ফুর্ত এই সমাবেশ ও বিক্ষোভের বজ্রকঠিন আওয়াজ গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি দেশের শ্রমজীবী গরীব মানুষের মনে নতুন এক আশার সঞ্চার করেছে।

আলোকিত প্রতিদিন/ ১৩ জুন -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -