আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মেলান্দহে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আরো খবর

মো. রাশেদুল ইসলাম:

জামালপুরের মেলান্দহে পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার দুরমুঠ ইউনিয়নের পুর্ব রুকনাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশু ওই উপজেলার পুর্ব রুকনাই গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওর্য়াডের ইউপি সদস্য মো. ফরিদ উদ্দিন তিনি জানান, বিকাল সাড়ে-৪টা দিকে বাড়ির সামনে অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ওই শিশু। শিশুটিকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরটি থেকে নিথর অবস্থায় উদ্ধার করে শিশুটিকে। পরে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সেঁজুতি সারা মৃত ঘোষণা করেন তিনি জানান শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আলোকিত প্রতিদিন / ১১ জুন ২৩/এসবি

- Advertisement -
- Advertisement -