আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

দেবিদ্বার পৌর মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ুম ভূঁঞা

আরো খবর

নাজমুল হাসান:

আগামী ১৭ জুলাই কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে লড়বেন এম এ কাইয়ুম ভূঁঞা। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, পৌরসভার নির্বাচনকে সামনে রেখে শিক্ষিত সুন্দর সমাজ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক, সুন্দর-পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নান্দনিক মডেল নগর করা আমার সিদ্ধান্ত। পৌরসভা বিনির্মাণের লক্ষ্যে শেষ মুহুর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে লড়াই করবো। সুচিন্তিত বিচার-বুদ্ধি দিয়ে জনগণ নিশ্চয়ই যোগ্য ব্যক্তিকে নির্বাচন করবেন। আমি মেয়র প্রার্থী কোন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকের সাথে সম্পৃক্ত নই। আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমার আবেগ, আমার অনুভূতি, এই পৌরসভার প্রতিটি মানুষকে সেবা করার উদ্দেশ্যে। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে পৌরবাসী আমাকে যদি নির্বাচিত করে তাহলে একজন নিঃস্বার্থ রাজনৈতিক কর্মী, সমাজকর্মী হিসেবে দেবিদ্বার পৌরবাসীর পাশে থাকবো। আমার দৃঢ় বিশ্বাস দেবিদ্বার পৌরবাসী আমাকে যোগ্য প্রার্থী হিসেবে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে মেয়র পদে নির্বাচিত করবেন। আমি পৌরবাসীর সমর্থন পেলে অল্পদিনেই দেবিদ্বার পৌরসভাকে বাংলাদেশের একটি সমৃদ্ধ ও মডেল পৌরসভায় রূপান্তরিত করতে সক্ষম হবো। পৌরবাসীর জীবনমান উন্নয়নই হবে আমার জীবনের সাধনা। জীবন দিয়ে হলেও আমি পৌরসভার মর্যাদা এবং জনগণের সম্মান রক্ষা করবো। পরিশেষে তিনি বলেন, আমার পৌরবাসীর আবেগ, অনুভূতি, ইচ্ছা, সুখ-দুঃখ প্রকাশের জন্য সেবার দরজা সবসময়ই খোলা থাকবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য প্রতিষ্ঠার ২২ বছর পর আগামী ১৭ জুলাই প্রথমবারের মতো দেবিদ্বার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪টি ভোট কেন্দ্রের এ পৌরসভায় ভোটার রয়েছে প্রায় ৪৪ হাজার ৫ শত ৮৭ জন।

আলোকিত প্রতিদিন/ ১১ জুন ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -