আজ , ।   

মধুখালীতে ৬টি স্বর্ণের বারসহ গ্রেফতার ২

আরো খবর

মো.সাদ্দাম হোসাইন সোহান:

মধুখালীতে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৬ টি সোনার বারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার দুপুরে  ঢাকা মাগুরা মহাসড়কের মাঝকান্দি বাসস্ট্যান্ড থেকে শংকর সরকার (৩৭) ও জামিলা পারভিন (২৫) নামে দুজনকে আটক করা হয়।  আটক দুজনই কোতয়ালী থানা এলাকার বাসিন্দা।

জানা যায়, মধুখালী থানাধীন জাহাপুর ইউনিয়নের মাঝকান্দি বাসস্ট্যান্ড এলাকার স্থানীয় লোকজন দুজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে আটক করে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে মধুখালী থানার এস আই মাসুদ রানা পুলিশের একটি টিম নিয়ে দুজনকে হেফাজেত নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে ৬টি স্বর্ণের বার আছে বলে জানায়। এ রিপোর্ট  লেখা পযর্ন্ত এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত প্রতিদিন / ১০ জুন ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -